৭, আগস্ট, ২০২০, শুক্রবার | | ১৭ জ্বিলহজ্জ ১৪৪১

কুয়েট ক্যাম্পাস থেকে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপডেট: জুলাই ১৯, ২০১৯

  • Facebook Share
কুয়েট ক্যাম্পাস থেকে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  মধ্যে থেকে দিনে-দুপুরে তরুণ-তরুণী যাত্রীবেশে চালককে কোল্ডড্রিংস পান করিয়ে আক্তার হোসেন(৫০)কে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। চালককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খলিশপুর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় জিডির প্রস্তুতি চলছিলো।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকাল কুয়েট হাই স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার পথে বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের পিছনে এক ব্যক্তিকে হেলান দিয়ে ঘুমাতে দেখে। শিক্ষার্থীরা টিফিনের সময় বেলা ১টা ৩০ মিনিটের দিকে তাকে একই অবস্থায় দেখে কাছে গিয়ে দেখে তিনি অজ্ঞান অব¯স্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ছাত্ররা প্রথমে কুয়েট হাসপতালে পরে খালিশপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন।
ইজিবাইক চালক আক্তার হোসেনের ছোট ভাই মাসুদ জানন, তার ভাইয়ের কিছুটা জ্ঞান আসলে তিনি বলেছেন একটি ছেলে এবং একটি মেয়ে তার ইজিবাইকটি রিজার্ভ করে কুয়েটের মধ্যে আসে। তারা শহীদ মিনারের পাশে ইজিবাইক দাড় করিয়ে মেয়েটি তাকে অনুরোধ করে একটি কোল্ডড্রিংস পান করান। তিনি সেটা পান করেই অজ্ঞান হয়ে পড়লে তাকে শহীদ মিনারের পিছনে ফেলে রেখে তারা ইজিবাইকটি নিয়ে দ্রæত পালিয়ে যায়। ইজিবাইক চালকের বাড়ী নগরীর দৌলতপুর থানার পিছনে। তিনি মাত্র দেড় মাস আগে ইজিবাইকটি কিনেছিলন বলে জানানগেছে। এ ব্যাপারে খানজাহন আলী থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।