আপডেট: নভেম্বর ২৫, ২০১৮

আপডেট:

মোঃ লিসেদ মিয়া কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি:)
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ২ সংসদীয় আসনে (আদিতমারী- কালীগঞ্জ) অাবারও আওয়ামীলীগের মনোনয়ন পেলেন সমাজকল্যান প্রতিমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।
সকালে প্রধানমন্ত্রীর ধানমন্ডির নিজ কার্যালয় থেকে মনোনয়ন পাওয়া শতভাগ নিশ্চিত করে তিনি নিজে ফোন করে আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সকল নেতা কর্মীদদের অবহিত করেন। এসময় তার একমাত্র পুত্র কালিগঞ্জ মাটি ও মানুেষর বন্ধু প্রভাষক রাকিবুজ্জামান আহমেদ বলেন এবার ও আমার বাবা এই আসনে মনোনয়ন পেয়েছেন তাই এবার ও আমরা সকলে মিলে কাধে কাধ মিলিয়ে এই আসনে জয় লাভ করে আবারও এলাকার সর্বস্তরের উন্নয়নে এগিয়ে আসব ইনশাল্লাহ।