আপডেট: নভেম্বর ২৫, ২০১৮

আপডেট:

আব্দুল নূর(নেত্রকোনা প্রতিনিধি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।
নেত্রকোনার ৫টি আসনে চিঠি পেলেন যারা….
নেত্রকোণা-১ (দুর্গাপুর- কলমাকান্দা)= মানু মজুমদার , নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) অসীম কুমার উকিল, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) রেবেকা মমিন, নেত্রকোণা-৫ (পূর্বধলা) ওয়ারেসাত হোসেন বেলাল।