২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট: জুলাই ২১, ২০১৯

  • Facebook Share
কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার ,
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে জনতার গণপিটুনিতে অজ্ঞাত(৫০)এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১০ টারদিকে উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওরাছড়া চাবাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন অজ্ঞাত (৫০) এক ব্যাক্তি। স্থানীয়রা নাম পরিচয় জিজ্ঞেস করার পর ঠিকঠাক উত্তর দিতে না পারায় ঐ সময় ছেলেধরা সন্দেহে বাগান শ্রমিকরা তাঁকে গণপিটুনি দেয়। পরে দেওড়াছড়া চা বাগানের মেডিক্যাল সুপারভাইজার গোপাল দেব  তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।