২৫, নভেম্বর, ২০২০, বুধবার | | ৯ রবিউস সানি ১৪৪২

গাজীপুরে অভিভাবককে মারধর, ভয়ে স্কুলে যাচ্ছে না দুই সন্তান

আপডেট: জুলাই ২১, ২০১৯

  • Facebook Share
গাজীপুরে অভিভাবককে মারধর, ভয়ে স্কুলে যাচ্ছে না দুই সন্তান

মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরে প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সামনে এক অভিভাবক এবং বিদ্যালয়ের ক্যান্টিনের দুই কর্মচারীকে আটকে রেখে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ফলে অভিভাবকদের হাত ভেঙে গেছে। গত মঙ্গলবার গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।