আপডেট: জুলাই ২৩, ২০১৯

আপডেট:

মাহমুদুল হাসান সাবিদ স্টাফ রিপোর্টার
সিলেট ১৫ দিন ব্যাপী গত শনিবার থেকে বৃক্ষমেলা শুরু হয়েছে।সিলেট বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে,বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব শাহাব উদ্দিন এমপি মহোদয়। আজ সোমবার বৃক্ষমেলা ঘুরে দেখা যায় ক্রেতাদের উপছে পড়া ভীড় । স্কুল – কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে নানান বয়সী ক্রেতাদের দেখা মিলছে এই বৃক্ষমেলায়।বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ৫০ টি স্টল রয়েছে । মেলা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।