২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনায় ৬ জন আটক

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনায় ৬ জন আটক

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে মনু মিঞা(৩০) নামে এক ভ্যান চালককে অমানবিক নির্যাতনের ঘটনায় ৬ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। সোমবার রাত ভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,উপজেলার নাগা চৌধুরীবাড়ী এলাকার মৃত তরিকুল আলম সিদ্দিকির ছেলে মাইনুল হক হিটু, নাগা এলাকার সন্তোস মালুর ছেলে প্রভাত চন্দ্র মালু, একই এলাকার আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আমম্মেদ খান,মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার, আনোয়ার হোসেন খানের ছেলে ওমর, পলিমা গ্রামের ফজলু মিঞার ছেলে আলামিন ইসলাম।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২১ জুলাই রোববার ছেলে ধরা সন্দেহে কালিহাতী উপজেলায় সয়া হাটে ভ্যান চালক মিনু মিয়াকে গণপিটুনি দেয় স্থানীয়রা। কিন্তু সে ছেলে ধরা ছিল না। মূলত সে হাটে মাছ ধরার জাল কিনতে গিয়েছিলো। পরে এ ঘটনায় আহততের ভাই রাজিব হোসেন সোমবার রাতে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন,এছাড়া জেলায় আরো দুই জনকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। কিন্তু তারাও ছেলে ধরা ছিলো না। যদি কাউকে সন্দেহ হয় তাহলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হলো। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।