আপডেট: জানুয়ারি ৪, ২০২০

আপডেট:

মো রুবেল খাগড়াছড়ি জেলা প্রতিনিধি –
সকাল থেকে পানছড়ির আকাশে ছিল মেঘলা আর গুড়ি গুড়ি বৃষ্টির অবিরাম ধারা।সমস্ত রাস্তাঘাট যখন বৃষ্টির শীতল জলে ভিজে একাকার হয়ে পড়ে আর তখন পানছড়ি উপজেলা ছাত্রলীগ সমস্ত বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে নানা আয়োজন করেন।সন্ধ্যার দিকে সমস্ত নেতা কর্মীরা।
আজ ৪ঠা জানুয়ারি ২০২০ খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় পানছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে আওয়ামীলীগের পার্টি অফিসে কেক কেটে জাঁকজমক ভাবে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এর পূর্বে বঙ্গবন্ধু স্কোয়ারে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আয়োজিত অনুষ্ঠানে পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,যুবলীগের সাবেক সভাপতি উজ্জ্বল চৌধুরী।খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ।
এই সময় আরো উপস্থিত ছিলেন পানছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল সাহা,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, কলেজ কমিটির সভাপতি মামুন আহমেদ,সাধারণ সম্পাদক জয় দত্ত (শুভ)সহ ছাত্রলীগের সকল ওয়ার্ড,ইউনিয়নের নেতৃবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমিন বলেন ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামীলীগের গর্ব।আমি নিজেও ছাত্রলীগ থেকে আজকের আওয়ামীলীগের সভাপতি হয়েছি।এই ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু তার নিজ হাতে গঠন করেছেন।সবাইকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে।
তিনি আরো বলেন,পানছড়ি উপজেলা আওয়ামীলীগকে গতিশীল করার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পানছড়ি উপজেলা ছাত্রলীগের কাউন্সিল সহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের কাউন্সিল সম্পন্ন করবো।
বিশেষ অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বলেন বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম।বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটার পেছনে সবকিছুর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত ছিল।বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামীলীগের গর্বের ধন।তিনি উপস্থিত সবাইকে জাতির জনক বঙ্গবন্ধু আদর্শকে হৃদয়ে লালন করে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক বলেনঃ ১৯৪৮ থেকে শুরু করে ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা আন্দোলন এবং ৬৯’র এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন,৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন।
আমরা সব সময় চেষ্টা করেছি এবং এখনো করছি ছাত্রলীগের পতাকা তলে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজের সকলের নিকট বঙ্গবন্ধুর আদর্শের বাণী,শান্তির বাণী ছড়িয়ে দিতে। আমাদের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।সর্বশেষ তিনি উপস্থিত নেতা কর্মীদের ধন্যবাদ জানান বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করার জন্য।