আপডেট: জুলাই ২৬, ২০১৯

আপডেট:

কামরূজ্জামান, মতলব উত্তরঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নে ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে দুপুর ২.০০ ঘটিকায় অভিভাবক ও মা সমাবেস অনুষ্ঠিত হয়।অভিভাবক ও মা সমাবেস অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস ও সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চলনায় এই কার্যক্রমটি শুরু করেন।প্রধান শিক্ষক সভাপতিত্ব বক্তব্য অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পদ্মাসেতু কেন্দ্রিক গুজব ও ছেলেধরা সম্পর্কে গুজবে বিভ্রান্ত হয়ে নিজের হাতে আইন তুলে না নেয়ার পরামর্শ দেন এবং এধরণের পরিস্থিতির মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা সহ ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ প্রদান করেন।আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন কৃষ্ণ সরকার, সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার, তাছলিমা আক্তার, নমিতা সরকার, মুন্নি আক্তার, কাকলি রানী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত ভাবে কার্যক্রম সম্পূর্ন করেন।