আপডেট: জুলাই ২৭, ২০১৯

আপডেট:

মোঃ নুরনবী ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরলে ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিরল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বিরল সায়েন্স একাডেমির যৌথ আয়োজনে এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর পৃষ্টপোষকতায় ৪টি ক্যাটাগরীতে (প্রাইমারী-জুনিয়র-সেকেন্ডারী-হাইয়ার সেকেন্ডারী) প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশ গ্রহন করে।
সকাল ৯ টার দিকে অলিম্পিয়াডের শুভ উদ্ধোধন করেন, প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম রওশন কবীর। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাবিপ্রবি’র ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ার ও সহকারী অধ্যাপক মোজাফ্ফর হোসেন,বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক সদস্য নাসির উদ্দীন হোজ্জা, মুজাহিদুল ইসলাম মুন্না।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ আয়োজক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থপনা করেন, বিরল সায়েন্স একাডেমির সমন্বয়ক ও বোর্ড মহাবিদ্যালয়ের প্রভাষক বিধান কুমার দত্ত।