১২, আগস্ট, ২০২০, বুধবার | | ২২ জ্বিলহজ্জ ১৪৪১

পায়ে হেঁটে পদযাত্রা, শান্তি এখন গাইবান্ধার পথে

আপডেট: জুলাই ২৯, ২০১৯

  • Facebook Share
পায়ে হেঁটে পদযাত্রা, শান্তি এখন গাইবান্ধার পথে

প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য জনসচেতনতা বাড়াতে ব্যক্তিগতভাবে প্রচারণা শুরু করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি। এজন্য তেঁতুলিয়া থেকে পায়ে হেঁটে  টেকনাফ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 রবিবার (২১ জুলাই) সকাল ছয়টায় তেঁতুলিয়া চৌরাস্তা থেকে এই পদযাত্রা শুরু করেছেন শান্তি।

শান্তি  সময়ের কন্ঠ কে  জানান, টিউশনি করা আর টিফিনের টাকা বাঁচিয়ে নিজস্ব অর্থায়নে তার এ কর্মসূচি। পথে পথে হাট বাজার আর শিক্ষা প্রতিষ্ঠানে তিনি তার বক্তব্য তুলে ধরে সচেতনতা বাড়াচ্ছেন।

সাইফুল ইসলাম শান্তির বাড়ি পঞ্চগড় সদর উপজেলা আমলাহারে। তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক করেছেন।

সাইফুল গত ৯ দিন ধরে পায়ে হেটে আজ গাইবান্ধার পথে। আবহাওয়া অনুকূলে থাকলে তিনি প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটার হাঁটতে চান। আর মানুষকে সচেতন করতে পথে পথে বিভিন্ন হাট বাজার আর শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড মাইকে তার এ কর্মসূচির বক্তব্য তুলে ধরছেন।

মুঠোফোনে শান্তির সাথে  কথা হলে তিনি সময়ের কন্ঠকে  জানান, টেকনাফ পৌঁছাতে  তার আনুমানিক ৩০-৩৫ দিন লাগতে পারে। 

এর আগে  ২০ জুলাই শনিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।