২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

হাইমচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: জুন ১৬, ২০১৯

  • Facebook Share
হাইমচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত


জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুরঃ
“ভালো নেতা ও নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই” এ শ্লোগানের ধারাবাহিকতায় চাঁদপুর হাইমচরে পীর সাহেব চরমোনাই সমর্থিত হাতপাখা প্রতিকে রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাবেক সভাপতি হাফেজ গাজী মোঃ জহিরুল ইসলামকে সভাপতি ও হাফেজ মাওলানা মোঃ ইমাম হোসাইনকে সেক্রেটারী করে ২৫ সদস্যের কমিটি অনুমোদন দেন জেলা নেতৃবৃন্দ।
গত ১৪ জুন ২০১৯ শুক্রবার বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ উপজেলা সম্মেলনে সাবেক সভাপতি হাফেজ গাজী মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও  ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মোঃ জয়নাল আবেদীন।তিনি তার বক্তব্যে বলেন- এদেশের ৮০% মানুষ শ্রমজীবী। তাদেরকে অবমূল্যায়ন করে কখনোই উন্নয়নের স্বপ্ন দেখা যায় না। জাতীয় বাজেটের মধ্যে সমালোচনার যায়গা রেখে বাজেট পেশ করা হয়েছে। সেখানে দেশের কৃষক, শ্রমিকসহ খেটে খাওয়া অসহায় মানুষের পক্ষে কোনো বাজেট রাখা হয় নাই।
তিনি আরো বলেন- বর্তমান সরকার দেশে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভূগছে। আল্লাহর দেওয়া সংবিধান বাস্তবায়ন ছাড়া কোনো মানবরচিত সংবিধান দিয়ে কখনোই পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তাই, আল্লাহর রাস্তায় জান-মাল কোরবানী করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহর জমিনে দ্বীন ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন করে আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা গাজী মোঃ হানিফ, উপজেলা মুজাহিদ কমিটির সদর ডাঃ মাওলানা মোঃ ছফিউল্যাহ, সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম মিজি, হাইমচর উপজেলা যুব আন্দোলন এর সভাপতি মোঃ তাজুল ইসলাম রিপন, হাইমচর উপজেলা সাবেক ছাত্রনেতা মোঃ মাছুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন, ৪ নং নীলকমল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রায়হান, ৬ নং চরভৈরবী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হোসেন ঢালী সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সদস্য, কর্মী, মুবাল্লিগ ও ইমানদার তৌহিদী জনতা। অনুষ্ঠান শেষে কমিটির দায়িত্বপ্রাপ্ত সকলকে শপথ বাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন