আপডেট: নভেম্বর ২৬, ২০১৮

আপডেট:

মান্নান তালিব (নোয়াখালী প্রতিনিধি ) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা ও চিঠি দেওয়া শুরু করেছে নবম জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )।
দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনীত আসনের নাম ঘোষণার মধ্য দিয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
এরই ধারাবাহিকতায় নোয়াখালী ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা ও চিঠি পৌঁছানো হয়েছে । মনোনীত প্রার্থীরা হলেন নোয়াখালী-৩: জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৫: ব্যারিস্টার মওদুদ আহমদ।