আপডেট: আগস্ট ১, ২০১৯

আপডেট:

মোঃ নুরনবী ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ থানার ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের কুতুলপুর গ্রামের মৃত ওয়াজেদ ওরফে সাবেদ এর সহধর্মিনী ৭৫ বছর বয়সী বিধবা জমিলা তার বয়স্ক ভাতার বই হারানোর কথা বলার জন্য থানায় আসেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মানবতার স্বাক্ষর রেখে সাকিলা পারভিন প্রথমে তাকে তার অফিস রুমে নিয়ে এসে বসান। তার পর তার সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি জানান তার স্বামী ছেলে মেয়ে কেউ নেই। এর বৃদ্ধা জমিলাকে বসিয়ে নাস্তা খাওয়ান।
এসময় উপস্থিত ছিলেন ডিউটি অফিসার মঞ্জুরুল, এস.আই মিজান সহ সাংবাদিক রনজিৎ সরকার রাজ।
পরবর্তীতে জমিলার বয়স্ক ভাতা বইয়ের নাম্বার আনতে যা লাগে সব কিছু সংগ্রহ করে জিডি করে দেন। বয়স্ক ভাতার টাকা তোলার ব্যবস্থা করে দেন। তার কেউ না থাকায় ১০ নং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে থানায় আমন্ত্রণ জানিয়ে জমিলা কে আবারো দুপুরের ভাত খাওয়ান ঔষধ পথ্য কেনার জন্য তাৎক্ষণিক কিছু আর্থিক সাহায্য প্রদান করেন। বীরগঞ্জ থানার ৭ নং ইউপি চেয়ারম্যানের সাথে আলাপ-আলোচনা করে জমিলার সার্বিক চাহিদা। পূরণের লক্ষ্যে কেউ না থাকার কারণে উক্ত এলাকার বৃদ্ধাশ্রমের পাঠানোর ব্যবস্থা করেন। যে বৃদ্ধাশ্রম এর ব্যবস্থাপনা অনেক ভালো যেটি বর্তমানে অত্র এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল নিজে তদারকি করেন।
জমিলা সেখানে যেতে পারবে জেনে অনেক আনন্দিত এটি থানা পুলিশের কারণে সম্ভব ধন্যবাদ বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে তিনি সার্বক্ষণিক বীরগঞ্জ থানা এলাকায় সেবা দিয়ে যাচ্ছেন।