২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

পাটগ্রামে ইভটিজিংয়ের দায় যুবকের কারাদন্ড

আপডেট: আগস্ট ১, ২০১৯

  • Facebook Share
পাটগ্রামে ইভটিজিংয়ের দায় যুবকের কারাদন্ড

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কলেজের ছাত্রীকে ইভটিজিং/ উত্যক্ত করার অপরাধে রিপন আলম নামে এক বখাটে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকালে ঐ উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। দণ্ডপ্রাপ্ত রিপন আলম হলেন পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ গ্রামের ৬নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, পাটগ্রাম টি.এন স্কুল অ্যান্ড কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে উপজেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রায়ই উত্যক্ত করত রিপন আলম। পরে শিক্ষার্থীর দেওয়া অভিযোগ মোতাবেক অভিযান চালিয়ে রিপনকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে চৌরঙ্গী মোড়ে গঠিত ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ছাত্রীকে ইভটিজিং/ উত্যক্ত করার অপরাধে রিপনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল করিম, ঘটনার সত্যতা স্বীকার করেছেন।