২২, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার | | ১০ রমজান ১৪৪২

ইবিতে তাল বৃক্ষরোপন কর্মসূচী

আপডেট: আগস্ট ১, ২০১৯

  • Facebook Share
ইবিতে তাল বৃক্ষরোপন কর্মসূচী


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তালগাছ প্রাকৃতিক বজ্রপাত নিরোধক। তাল পিঠা বাঙালীর ঐতিহ্য। তাল শাঁস ডায়াবেটিক নিয়ন্ত্রনে ভুমিকা রাখে। এছাড়াও সৌন্দর্য বর্ধনসহ নানা গুণ রয়েছে লম্বাদেহী এ বৃক্ষটির। তাই ক্যাম্পাসে তালগাছ লাগানোর  ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আইআইইাআর’র উদ্যোগে এর নির্মিতব্য ভবনের পাশে তালগাছ রোপণ কর্মসূচী পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাউন-উর-রশিদ আসকারী এর উদ্বোধন করেন। 
আইআইইআর’র পরিচালক অধাপক ড. মেহের আলীর সঞ্চালনায় বৃক্ষরোপন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর- রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা বক্তব্য রাখেন।
এছাড়াও এসময় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রক্টর ড. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা তালগাছের বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন ও ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে সীমানা প্রাচীরের পাশদিয়ে পাঁচ শতাধিক তালগাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।