আপডেট: আগস্ট ৩, ২০১৯

আপডেট:

এ,জে সুজন : কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মজমপুর গেট এলাকায় নিজস্ব ফগার মেশিন এর মাধ্যমে মশা মারা ওষুধ স্প্রে করা উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। মজমপুর এলাকায় সম্ভাব্য এডিশ মশা সৃষ্টি হয় এমন স্থানে মশা মারা ওষুধ স্প্রে করা হয়।
পরে সর্বসাধারনের মধ্যে ডেঙ্গু থেকে বাচঁতে সচেতনতামূলক কালার লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার। বিভিন্ন পরিবহন ও পথ চলতি মানুষের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে কুষ্টিয়াতে ডেঙ্গু ভয়াবহ ভাবে ছড়িয়ে পরলেও কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে এখন পর্যন্ত কোন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে সাধারন জনগণ হতাশা প্্রকাশ করেছে।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে কুষ্টিয়ার সুনামধন্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) নিজেই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং নিজস্ব ফগার মেশিন এর মাধ্যমে মশা মারা ওষুধ স্প্রে করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন
উল্লেখ্য, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ১০২ জন ডেঙ্গু আক্লান্ত রোগী চিকিৎসা নিয়েছে। প্রতিদিনই ১০-১২ জন নতুন ডেঙ্গু আক্লান্তরা হাসপাতালে ভর্তি হ”েছ। রোগীদের সামাল দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। হাসপাতালের পেইং ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। ডেঙ্গু আক্লান্তদের চিকিৎসা প্রায় ফ্রি করা হচ্ছে। তবে এখানে ডেঙ্গু রোগের চিকিৎসার ইকুপমেন্ট সংকট রয়েছে। দ্রতই ঢাকা থেকে ইকুপমেন্ট আনা হবে।