আপডেট: আগস্ট ৪, ২০১৯

আপডেট:

সামিউল্লাহ, কোতয়ালী (ঢাকা) থানা প্রতিনিধি ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরান পেলেন ররি বার্নস,প্রথম দিনের পুরোটা জুড়ে ছিল স্টিভেন স্মিথের দাপট! তার ব্যাটিং বীরত্বে বিপর্যয় কাটিয়ে সম্মানজনক স্কোর গড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাট করলেন ররি বার্নস। তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ইংল্যান্ড পেয়েছে বড় লিডের পথ।
অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শুক্রবার ইংল্যান্ড ১ম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ২৬৭ রান। এখনো অজিদের চেয়ে ১৭ রান পিছিয়ে স্বাগতিকরা। তবে হাতে আছে ৬ উইকেট। টেস্টের প্রথম ইনিংসে আগের দিন ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
শুক্রবার সকালে বিনা উইকেটে ১০ রান নিয়ে খেলতে নামে ইংলিশরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই আউট জেসন রয় (১০)। তারপর অবশ্য দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি উপহার দেন বার্নস ও জো রুট। তারা দু’জন মিলে গড়েন ১৩২ রানের জুটি। জো রুট ফেরেন ৫৭ রানে।
অধিনায়কের পর চটজলদি বিদায় নেন জো ডেনলি আর জস বাটলার। তারপর বার্নস ও বেন স্টোকস অজি বোলারদের দেখে-শুনে খেলতে থাকেন। পরিস্থিতি বুঝে ব্যাট করেন দু’জন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়েছেন তারা। বেন স্টোকস খেলছেন ৩৮ রানে। আর ২৮২ বলে ১২৫ রান করেছেন বার্নস।
৫৪ রানে ২ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন। পিটার সিডল ও প্যাট কামিন্স নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮০.৪ ওভারে ২৮৪/১০ (ব্যানক্রফট ৮, ওয়ার্নার ২, খাজা ১৩, স্মিথ ১৪৪, হেড ৩৫, ওয়েড ১, পেইন ৫, প্যাটিনসন ০, কামিন্স ৫, সিডল ৪৪, লায়ন ১২*; ব্রড ৫/৮৬, ওকস ৩/৫৮, স্টোকস ১/৭৭, মঈন ১/৪২)।ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন শেষে ১০/০) ৯০ ওভারে ২৬৭/৪ (বার্নস ১২৫*, রয় ১০, রুট ৫৭, ডেনলি ১৮, বাটলার ৫, স্টোকস ৩৮*; কামিন্স ১/৬৫, প্যাটিনসন ২/৫৪, সিডল ১/৪৩)