আপডেট: আগস্ট ৪, ২০১৯

আপডেট:

চট্টগ্রাম থানা প্রতিনিধি শারমিন সুলতানা রুনা
স্বেচ্ছাসেবী সংগঠন দূরবীন-এর ব্যবস্থাপনায় ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি আজ সকাল ১০টায় সম্পন্ন হয়। নগরীর কাপ্তাই রাস্তার মাথার মোহরার ৮ নং রেইল গেইট এলাকা ও উক্ত এলাকার একটি বিদ্যালয়ে এই কর্মসূচি সংগঠিত হয়।
সংগঠনের পরিচালক আফজাল সাফির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন এডমিন প্যানেলের যথাক্রমে মেহেরাব, শারমিন। সদস্যদের মধ্যে উপস্থিত আজাদ, রুবেল, মাসুদ, জয়, ইমরান, প্রিয়োতাষ, সাকিফুল, মুন্না, তানভীর প্রমুখ।
কর্মসূচিতে মোহরা এলাকার প্রায় ৫০টি পরিবারকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। এছাড়া ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এডিস মশা নিধনের স্প্রে করা হয়। এতে সহায়তা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক।
পরে সংগঠনটির পরিচালক ও এডমিন যথাক্রমে আফজাল ও মেহরাব জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই জানি, আমাদের দেশে গত কয়েকদিনে ডেঙ্গু রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এটি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। সে কারণে আমরা ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা কর্মসূচী আয়োজন করেছি। আমাদের প্রকল্পের নাম “ডেঙ্গু সচেতনতা।” আমাদের প্রকল্পটি তিন পর্যায়ে ভাগ করে সম্পন্ন করে যাচ্ছি। ১ম পর্ব চকবাজার দেব পাহাড়, ২য় পর্ব কাপ্তাই রাস্তার মাথা এবং ৩য় পর্বের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি সম্পন্ন করব।