২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডেল স্টেইন

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • Facebook Share
টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডেল স্টেইন

সামিউল্লাহ,কোতয়ালী (ঢাকা) থানা প্রতিনিধিঃ  ক্রিকেট থেকে পেস বোলারদের অবসরের হিড়িক পড়েছে মনে হচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ছাড়লেন টেস্ট ক্রিকেট। তার দেখাদেখি ওয়াহাব রিয়াজও ওই পথে হেঁটেছেন। এবার এ দুজনের পথ অনুসরণ করলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখতে সাদা পোষাককে বিদায় জানাচ্ছেন তিনি।ক্রিকইনফোতে প্রকাশিত এক রিপোর্টে স্টেইনের বিদায়ের খবর জানা গেছে। সেখানে তিনি বলেছেন, ‘অনেকদিন হলো ক্রিকেটের সঙ্গে আমি জড়িয়ে। বড় ফরম্যাটের ম্যাচ খেলে আমি ক্লান্ত। নিজেকে ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটের জন্য প্রস্তুত করতে সাদা জার্সি তুলে রাখছি। মাঠে নামবো আবারও তবে রঙিন পোষাকে।৩৬ বছর বয়সী এ পেসার টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৯৩টি। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পথে ঝুলিতে পুরেছেন ৪৩৯টি উইকেট।