১, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১৩ সফর ১৪৪২

দুর্দান্ত জয়ে অ্যাশেজ সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • Facebook Share
দুর্দান্ত জয়ে অ্যাশেজ সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

সামিউল্লাহ,কোতয়ালী (ঢাকা) থানা প্রতিনিধিঃ
নাথান লায়নের দুর্দান্ত পারফরমেন্সে জয় দিয়ে অ্যাশেজ সিরিজের দারুণ সূচনা করলো অস্ট্রেলিয়া। কেবল লায়নই নন, প্যাট কামিন্সের আগুন ছড়ানো পেস বোলিংয়েও যেন চোখেমুখে সরষে ফুল দেখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।ফলাফল ২৫১ রানের বড় পরাজয়। অথচ ম্যাচের প্রথম দিন থেকেই বেশ ব্যাকফুটে থাকা অজিরা স্মিথের জোড়া সেঞ্চুরিতে যেভাবে খেলা নিয়ন্ত্রণে আনলেন, এমনটি না হলে হয়তো লায়ন আর কামিন্সে কোনো কাজ হতো না। তাই স্মিথের কল্যাণে জয়ের সুযোগ হাতছাড়া করলেন না এ দুই বোলার।
লায়ন আর কামিন্স উভয়ে যথাক্রমে ছয় আর চার উইকেট তুলে খেলা খতম করলেন। উইকেটের ভাগাভাগিতে আর কোনো সতীর্থকে সুযোগই দিলেন না তারা।এর আগে, প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও স্মিথের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। ম্যাচের শেষদিনে জিততে ইংল্যান্ডের দরকার ছিল ৩৮৫ রান। কিন্তু ১০ উইকেট হাতে নিয়ে শেষ দিন শুরু করা ইংল্যান্ড দাঁড়াতেই পারেনি লায়ন-কামিন্সের সামনে। ‍চা বিরতির আগেই অলআউট হয়ে যায় মাত্র ১৪৬ রানে। আর ‘প্রেস্টিজ সিরিজ’ খ্যাত অ্যাশেজে ১-০ তে পিছিয়ে পড়লো সদ্য বিশ্বচ্যাম্পিয়নরা।প্রথম ইনিংসে বল করে তিনটি উইকেট আর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট শিকার করলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্মিথই।