আপডেট: জুন ১, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর প্রতিনিধি//দিনাজপুরের নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানে স্হানীয় সাংসদ শিবলী সাদিকের দিকনির্দেশনায় ঐতিহাসিক আশুড়ার বিলের উপর নির্মিত প্রকৃতিপ্রেমী পর্যটকদের সুবিধার্থে নির্মিত দৃষ্টিনন্দন কাঠের আঁকাবাঁকা শেখ ফজিলাতুনেছা সেতুর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মসিউর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে সেতুটির শুভ উদ্ভোধন করেন দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন (চলন্ত), নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, আসমান জামিল, মনোয়ার হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।