আপডেট: আগস্ট ৭, ২০১৯

আপডেট:

রাকিব হাসান,ক্রীড়া প্রতিবেদকঃ জিম্বাবুয়ের বদলে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে নাইজেরিয়া। জিম্বাবুয়ে ক্রিকেট দলের আইসিসি সদস্য পদ স্থগিত হওয়ার পর তাদের বদলে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সুযোগ মিলেছে নাইজেরিয়া ক্রিকেট দলের।
*
প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নাইজেরিয়া যুব ক্রিকেট দল। ক্রিকেট বোর্ডের পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপের অভিযোগে সম্প্রতি জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি।
*
তাই তাদের জায়গায় ১৪ দলের বাছাইপর্বে সুযোগ পাচ্ছে নাইজেরিয়া। আগামী অক্টোবর মাসে এই বাছাই পর্বে খেলবে নাইজেরিয়া, হংকং,কেনিয়া, আরব আমিরাত,জার্সি,আয়ারল্যান্ড, নাবিবিয়া,নেদারল্যান্ড, ওমান,স্কটল্যান্ড, সিঙ্গাপুর, পাপুয়া নিউ গিনি ও আমেরিকা অন্ঞ্চলের দুটি দল। আমেরিকায় চলছে এখনো সেই টুর্নামেন্ট।সেটি শেষে জানা যাবে দুটি দলের নাম।
*
উল্লেখ্য আফ্রিকান অন্ঞ্চলের বাছাইয়ে ৩য় হওয়ায় এ সুযোগ পাচ্ছে নাইজেরিয়া ক্রিকেট দল।