আপডেট: আগস্ট ১০, ২০১৯

আপডেট:

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছেন। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সাড়ে ৩ শত পরিবারের মাঝে নগদ টাকা, শিশু খাবার ও গো খাদ্য বিতরণ করেন তিনি ।
হাতীবান্ধার ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) শামিমা সুলতানা, উপজেলাে আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা মাহাবুক আলম, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ও প্রাণী সম্পদ কর্মকর্তা মোতাহারুল ইসলাম। p