২৫, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৭ সফর ১৪৪২

কালিহাতীতে পানিতে ডুবে নিখোঁজ অতঃপর মৃত্যু

আপডেট: আগস্ট ১৩, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে পানিতে ডুবে নিখোঁজ অতঃপর মৃত্যু

কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের কালিহাতীর বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকিরের ভাগ্নে পানিতে ডুবে মারা গেছে। নিহত তন্ময়(২৫) উপজেলার উত্তর ছাতীহাটি গ্রামের শাজাহানের ছেলে।সে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত।

জানা গেছে, মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রামপুর-গান্ধিনা সড়কের গান্ধীনা সুইসগেটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে কালিহাতী ফায়ার সাভির্সের একটি ডুবুরি দল এসে ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে তার লাশ উদ্ধার করে। এর পর বল্লা আলমোকারম জামে মসজিদে জানাজা শেষে তার গ্রামের বাড়ি ছাতীহাটি গ্রামে পাঠানো হয়।