আপডেট: আগস্ট ১৭, ২০১৯

আপডেট:

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি:
১৬ আগস্ট বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল বাঁশবাড়ী এলাকায় সাপের কামড়ে সাবিত্রী রানী(৪৫)নামের দুই সন্তানের জননীর মৃত্যু ঘটেছে।
সাবিত্রী ওই এলাকার দিনমজুর বীরেন্দ্র নাথের স্ত্রী। এলাকাবাসী ও রোগীর সাথে থাকা জয়কান্ত রায় জানায় ঘটনার দিন অন্যের ধান ক্ষেতে দিনমজুরের কাজ করার এক পর্যায়ে সকাল ৯ টার দিকে একটি বিষধর সাপ হাতে কামড় দিলে সাবিত্রীকে বাড়ীতে এনে প্রথমে কবিরাজি চিকিৎসা এবং পরে কালীগঞ্জ ও রংপুর মেডিকেলে নেয়া হলে তার মৃত্যু ঘটে।