আপডেট: মে ১৯, ২০১৯

আপডেট:

নাজমুল ইসলাম শ্রীপুর গাজীপুর ঃ
১৭ ও ১৮ মে শুক্রবার ও শনিবার একই সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। হঠাৎ করেই আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টিতে গাছপালা, বিদ্যুতের তার, বাড়ীর চালসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
সরজমিনে গিয়ে জানা যায়, ঝড়ের কারনে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া এলাকার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র সহ-প্রচার সম্পাদক ফাহাদ মিয়ার বাড়ীর টিনের চাল উড়িয়ে নিয়ে যায় এতে বাড়ির ভিবিন্ন আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়।
ঝড়ের ক্ষয়-ক্ষতির কারনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর পক্ষ থেকে শ্রীপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক, আব্দুল বাতেন বাচ্চু ফাহাদ মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন।
এ ছাড়া, শ্রীপুরে ঝড়ের আঘাতে ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। শ্রীপুরের মাওনা,গাজীপুর, তেলিহাটি, কাওরাইদ ইউনিয়ন এ ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসল, বৃক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানের।
কাওরাইদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন বলেন এই ঝড়ে আমার তিনটি বাগানের গাছপালা ও আমার বসত ঘরের টিনের চালা ভেঙ্গে প্রায় ৮ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়। এবং আমার আশপাশের এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের খোঁজ খবর নিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেই।
তাছাড়া এলাকায় দেখা যায় কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুত সংযোগ।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী হুমায়ুন আহম্মেদ জানান, আকস্মিক ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুটির উপর পড়লে তার ছিড়ে যায়। এছাড়া ঝড়ে বিদ্যুতের খুটি হেলে যাওয়ার খরব পাওয়া গেছে। তাৎক্ষনিক উপজেলার সকল স্থানে পল্লী বিদ্যুতের স্বাভাবিক অবস্থা ফিরে আনতে কাজ শুরু করা হয়েছে।