আপডেট: আগস্ট ১৯, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতি নিধি মৌলভীবাজার। মৌলভীবাজারের কমলগঞ্জে এক সন্তানের জননী গৃহবধু প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
রবিবার রাত সাড়ে ১০টায় লংগুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের পালপাড়া এলাকার মদুলন পাল দুলুর স্ত্রী তুষ্টি রানী পাল (২৩) শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা খালাত ভাই প্রেমিক সংগ্রাম পাল (২৭) এর সাথে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া করে গৃহবধূ ও প্রেমিকের বন্ধুকে আটক করে। পরে বিষয়টি স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আসিদ আলী ও ইউপি সদস্য মোহাম্মদ সুরমান আলীকে অবহিত করেন। থানায় অবহিত করলে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পালিয়ে যাওয়া গৃহবধূ তুষ্টি রানী জানান, বিয়ের পূর্ব থেকেই প্রেমিক খালাতো ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর পর প্রেমের সম্পর্ক আরও গভীর হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্যবসায়ী স্বামী দুলন পাল দুলু ভানুগাছ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পর প্রেমিক সংগ্রাম বাড়িতে প্রায়ই আসে। নির্জন একা বাড়িতে স্বামীর অজান্তেই চলে অনৈতিক কর্মকান্ড। প্রায় দুই বছর পর এই অনৈতিক প্রেমের সমাধি ঘটে স্থানীয় জনতার হাতে। দুলন পালের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর নিজের অজান্তেই অন্যজনের প্রেমিকা কিশোরী তুষ্টি রানী পালকে বিয়ে করেন। তার ওই বাস্তব প্রমাণ স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া।
এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই চম্পক ধাম জনান, গৃহবধূ ও প্রেমিকের বন্ধুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর গৃহবধূকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। গৃহবধূর স্বামী তাকে আর গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।