আপডেট: আগস্ট ২২, ২০১৯

আপডেট:

এ,কে,আজাদ-ইদানিং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী নিয়মিতভাবে ক্লাসে অনুপস্থিত থাকছে। এ সময়ে তাদের অনেকে বিভিন্ন কোচিং সেন্টারে বা প্রাইভেট টিউশনিতে গিয়ে পাঠগ্রহণ করছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের চিরাচরিত সম্পর্ক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ পরিবেশ ও ডিসিপ্লিন বিঘ্নিত হচ্ছে।
বিষয়টি নিয়ে সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সদস্যগণ বিস্তারিত অালোচনা করেন। উক্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক খানসামা উপজেলায় স্কুল/কলেজ/মাদ্রাসায় ক্লাস চলাকালে সকল কোচিং এবং প্রাইভেট টিউশন সেন্টার বন্ধ রাখতে অনুরোধ করা হচ্ছে। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে সেই প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীকে এসব সেন্টারে পাওয়া গেলে সেন্টারের সাথে সংশ্লিষ্টদেরকে অভিযুক্ত করা হবে।
এছাড়া “শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২”-র বিধিসমূহ প্রতিপালনের জন্যও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।