১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

বিধি অমান্য করায় চট্টগ্রাম জেলা ওসিদের সতর্ক করলেন আদালত

আপডেট: আগস্ট ২২, ২০১৯

  • Facebook Share
বিধি অমান্য করায় চট্টগ্রাম জেলা ওসিদের সতর্ক করলেন আদালত

খোরশেদ আলম,চট্টগ্রাম // চট্টগ্রাম জেলার সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সকল পরিদর্শককে সতর্ক করেছেন আদালত। পাশাপাশি আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে হয়েছে।

বিভিন্ন অভিযোগে গ্রেফতার আসামিদের বিচারিক আদালতে হাজির না করে বিধি লঙ্ঘনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে হাজির করায় তাদের বিরুদ্ধে আদালতের এ সতর্কতা জরি করেন।

মঙ্গলবার (২০ আগস্ট) চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী স্বাক্ষরিত আদেশে তা উল্লেখ করা হয়। 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য আমলে নিয়ে আদালত আদেশে বলেছেন, সম্প্রতি চট্টগ্রাম জেলার অধীন থানার ওসিরা আটক আসামিকে নিয়মিত আদালতে হাজির না করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) অথবা সহকারী কমিশনার ভূমির (এসি-ল্যান্ড) কাছে হস্তান্তর করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা মোবাইল কোর্ট আইন, ২০০৯ লঙ্ঘন করে আসামিদের আইন বর্হিভূতভাবে বিভিন্ন মেয়াদে সাজা দিচ্ছেন, যা দেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় মোবাইল কোর্ট আইন এবং হাইকোর্টের আদেশ অমান্য করে পুলিশ ধৃত আসামিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিধি লঙ্ঘনের দায়ে ওসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং সুপ্রিম কোর্টকে অবহিত করা হবে বলে আদেশে বলা হয়েছে।