২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

লালমনিরহাট ৩টি আসনে ২৪ জন প্রার্থী

আপডেট: নভেম্বর ২৮, ২০১৮

  • Facebook Share
লালমনিরহাট ৩টি আসনে ২৪ জন প্রার্থী

(মোঃ লিসেদ মিয়া কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি) : আজ বুধবার একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি আসনে ২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
লালমনিরহাট-১ (পাটগ্রাম- হাতীবান্ধা) আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, তারা হলেন- আওয়ামী লীগের মোতাহার হোসেন, বিএনপির ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, মোশাররফ হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সাত্তার, জাতীয় পার্টির (এরশাদ) মেজর খালেদ আখতার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাবিবুর রহমান বকুল, স্বতন্ত্র প্রার্থী এরশাদ হোসেন সাজু, হাবিব মোহাম্মদ ফারুক, জাসদের সাদিকুল ইসলাম, বিএনএফ- এর আলমগীর হোসেন মুরাদ।
লালমনিরহাট-২ আসনে (কালীগঞ্জ-আদিতমারী) ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তারা হলেন আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ, বিএনপির সালেহ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাহাঙ্গীর আলম, রোকন উদ্দিন বাবুল, মুসলিম লীগের বাদশা মিয়া, জাসদের উত্তম কুমার রায়, এনপিপির শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইব্রাহিম হোসেন খান।
লালমনিরহাট-৩ আসনে (লালমনিরহাট সদর) ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের আজমুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মোকছেদুল ইসলাম, সতন্ত্র প্রার্থী এ কে এম মাহবুবুল আলম ও শামীম আহম্মেদ চৌধুরী।