আপডেট: আগস্ট ২৩, ২০১৯

আপডেট:

(শাহ্ হিরো স্টাফ রিপোর্টার)
সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর আত্মার রুহের মাগফিরাত কামনার্থে কয়রায় জাতীয় পার্টির উদ্যোগে কুলখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অাগস্ট)সকাল ১০ টায় কয়রা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কুলখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার জাতীয় পার্টির আহবায়ক শেখ সদর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সদস্য সচিব গাজী আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাপার কেন্দ্রীয় সদস্য মোস্তফা শফিকুল ইসলাম।দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাপার নেতা ঢালী রফিকুল ইসলাম, মাস্টার শামসুদ্দিন আহমেদ, আবুল কালাম, ডাক্তার রুহুল আমিন, গাজী রেজাউল করিম, আমজাদ হোসেন, মাওলানা আব্দুর রশিদ মোড়ল, হাসানুর রহমান, ঢালী তাজমি নূর রহমান, এস এম লুৎফর রহমান, গাজী নুরুদ্দিন শহীদ মিস্ত্রি বাবলু শেখসহ উপজেলার জাতীয় পার্টি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এরশাদ ভক্ত ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ওলামা পার্টির সভাপতি মাওলানা আব্দুর রহিম।