আপডেট: আগস্ট ২৩, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধি। মৌলভীবাজার। মৌলভীবাজারের বড়লেখায় নাজমা বেগম (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার মুছেগুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমা মুছেগুল গ্রামের আব্দুল আলীর মেয়ে। নাজমা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় পাশ করে।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নাজমা খাবার খেয়ে ঘুমিয়ে যান। ভোরে তিনি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন। নামাজ শেষে পরিবারের সবার অগোচরে ঘরের পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নাজমার লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার অন্য কোনো কারণ জানা যায়নি। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।