১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

চট্টগ্রামে শিশুকে যৌন নির্যাতন,মাদারাসা শিক্ষক আটক

আপডেট: আগস্ট ২৫, ২০১৯

  • Facebook Share
চট্টগ্রামে শিশুকে যৌন নির্যাতন,মাদারাসা শিক্ষক আটক

খোরশেদ আলম,চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ফইল্ল্যাতলী বাজারের কাছে একটি ভাড়া বাসায় ‘আল্লামা ইদ্রিস সন্দ্বীপী হেফজ আবাসিক মাদরাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আটক মো. হাবিব উল্লাহর (২৭) বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরীর পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী বাজার এলাকায় ওই মাদরাসা শিক্ষককে প্রথমে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জনতা মিলে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, ‘বলাৎকারের শিকার হওয়ার পর শিশুটি বাসায় যায়। শনিবার সকালে তাকে মাদরাসায় পাঠানোর তোড়জোড় শুরু করলে সে তার মাকে বিষয়টি খুলে বলে।

পরে কাউন্সিলর মোর্শেদ আক্তার শিক্ষক হাবিবকে ধরে আমাদের হাতে দেন। জিজ্ঞাসাবাদে হাবিব মাদ্রাসার একাধিক ছাত্রকে বলাৎকারের কথা স্বীকার করেছে।

আটক হাবিব উল্লাহর বিরুদ্ধে শিশুকে যৌন হয়রানির অভিযোগে একটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।