২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

সাফ অনূর্ধ্ব-১৮ বাংলাদেশ দলে সৈয়দপুরের রানু

আপডেট: আগস্ট ২৬, ২০১৯

  • Facebook Share
সাফ অনূর্ধ্ব-১৮ বাংলাদেশ দলে সৈয়দপুরের রানু


রাকিব হাসানঃ আগামী মাসে নেপালে অনু্ষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। সেপ্টেম্বরের ২০ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্ট। ২১ সদস্যের একই দল এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়শিপের বাছাইপর্বের জন্যও নির্ধারণ করেছে বাফুফে। নভেম্বরে বাহরাইনে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ্ব-১৯ এর বাছাইপর্ব। সেই দলে জায়গা পেয়েছে সৈয়দপুরের তরুন গোলরক্ষক মহিউদ্দিন রানু।
.

নীলফামারী জেলার সৈয়দপুর শহরের বাশবাড়ি এলাকার বাসিন্দা মোঃ সালাউদ্দিনের ছোট ছেলে মহিউদ্দিন রানু। তিন ভাই ও এক বোনের মধ্যে ছোট রানু। এ বছরেই রানুর অভিষেক হয় বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএলে। 
.
৬ ফুট ২ ইন্ঞ্চি লম্বা মহিউদ্দিন রানু দীর্ঘ দিন স্থানীয় “সৈয়দপুর ফুটবল একাডেমী ” তে অনুশীলন করেছে। পরর্বতীতে জেলা পর্যাযে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পান। ২০১৮ সালের শুরুর দিকে সুযোগ পান আরামবাগ ক্রিড়া চক্রের হয়ে তবে সেখানে খেলেছেন মাত্র ৩ মাস। একই বছর এপ্রিলে জায়গা পান ব্রাদার্স ইউনিয়নের অনূর্ধ্ব ১৮ দলে। সেখানেই নিজেকে প্রমান করে অক্টোবরে জায়গা করে নেন মূল দলে।
.
বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএল ২০১৮-১৯ এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৮ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে অভিষেক হয় সৈয়দপুরের এই তরুন গোলরক্ষকের। পরর্বতীতে ৫ মার্চ গোপালগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা এসকেসি’র বিপক্ষে মাঠে দেখা যায় মহিউদ্দিন রানুকে। বিপিএলে সর্বমোট ৪টি ম্যাচ খেলেছেন তিনি।
.
সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপের জন্য ২১ সদস্যসের যে দল ঘোষনা করেছে বাফুফে সেখানে জায়গা পেয়েছে মহিউদ্দিন রানু সহ নীলফামারী জেলার আরও দু জন খেলোয়ার তারা হলে ডিফেন্ডার উত্তম চন্দ্র রায় এবং ফরোয়ার্ড দীপক রায়। 
.

গোলরক্ষক

আরিফুল ইসলাম, শান্ত কুমার, মহিউদ্দিন রানু

ডিফেন্ডার

রাকিবুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মাহমুদ ফাহিম, শ্রী উত্তম চন্দ্র রায়, মোহাম্মদ ফাহিম, জামির উদ্দিন

মিডফিল্ডার

মোহাম্মদ হৃদয়, ফয়সাল আহমেদ, জাবেদ আহমেদ, সাব্বির হোসেন, সম্রাট আহমেদ

ফরোয়ার্ড

দীপক রায়, মেরাজ হোসেন, তানবির হোসেন, আহমেদ আবিদ, মোহাম্মদ জুয়েল, বাপ্পি, নাইম হোসেন