২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

লালমনিরহাট-৩ আসনে বয়সে সর্ব কনিষ্ঠ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট: নভেম্বর ২৯, ২০১৮

  • Facebook Share
লালমনিরহাট-৩ আসনে বয়সে সর্ব কনিষ্ঠ প্রার্থীর মনোনয়ন দাখিল

(মোঃ লিসেদ মিয়া কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি)
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩টি আসনে বিভিন্ন দল ও জোট থেকে মোট মনোনয়ন পত্র দাখিল করেছে ২৪ জন প্রার্থী। এদের মধ্যে বয়সে একবারে সর্ব কনিষ্ঠ প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র প্রার্থী আব্দুস সাত্তার। তিনি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) জোটের হয়ে আম মার্কা নিয়ে তার নিকটতম প্রতিদন্ধিদের সাথে লড়বেন বলে মনোনয়ন দাখিল করেছেন। তার পারিবারিক সুত্রে জানা যায় যে, তিনি ১৯৮৭ সালে হাতীবান্ধা উপজেলায় জন্মগ্রহন করী ৩০ বছর বয়সী এই প্রার্থী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার জন্য প্রার্থী হয়েছেন। তিনি পেশায় একজন ডেন্টাল চিকিৎসক।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র  কমিটির সহ-সভাপতি আব্দুস সাত্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে প্রতি মুহূর্তে দেশে রাজনীতির পরিবেশ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানদের বিসিএস ক্যাডার বানাতে চাই। কিন্তু রাজনীতিবিদ বানাতে চাই না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের রাজনীতিতে আসা ও নির্বাচনে অংশ গ্রহন করা। আমাদের যদি জনগণ নির্বাচনের মাধ্যমে সেই সুযোগ দেয় তাহলে আমরা রাজনীতিতে গুনগত ও আদর্শিক পরিবর্তনের জন্য চেষ্টা করব।