আপডেট: আগস্ট ২৯, ২০১৯

আপডেট:

খোরশেদ আলম,চট্টগ্রাম// চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কোটবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়ায় র্যাবের টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।