আপডেট: সেপ্টেম্বর ২, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি// মৌলভীবাজার। মৌলভীবাজারে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিষয়ে শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বেপ্রশিক্ষণের প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় এর সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপ সচিব বনমালী ভৌমিক,স্থানীয় সরকারের উপ পরিচালক রোকন উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ারুল হক, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব।
বক্তব্য রাখেন, দৈনিক বাংলা দিন সম্পাদক বকশী ইকবাল আহম্মদ।