আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯

আপডেট:

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ০৩টি প্রতিষ্ঠানে আট হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, মোড়লজী সুপার মার্কেটের নাসিম হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে দুই হাজার টাকা, পাশের একটি দোকানকে মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য দুই হাজার টাকা এবং মাছ বাজারের পাশে মেইন রোডের মেসার্স কবির এন্টারপ্রাইজের সার ও কীটনাশক দোকানকে বস্তায় ওজনে কম সার এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, উপজেলার সকল দূর্নীতি,অনৈতিক কাজকর্ম ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য অভিযান অভ্যহত থাকবে ৷
বিঃদ্রঃ তিনি আগামীকাল বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ করেন৷