আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৯

আপডেট:

খোকন দৌলতপুরঃ কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে শরীফ ২/২০১৯-২০ মৌসূমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাস কলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
৪ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহাম্মেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী আক্তার, সভাপতিত্ব করেন কৃষিবিদ এ.কে.এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে এলাকার চার শত কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।