আপডেট: সেপ্টেম্বর ৬, ২০১৯

আপডেট:

মোঃ খোরশেদ আলম ( কুমিল্লা জেলা প্রতিনিধি, ) ঃ
বৃহস্পতিবার বিকালে মুরাদনগর উপজেলা বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) অর্থআয়নে বাঙ্গরা শেখ রাসেল স্মৃতি ফুটবল গোল্ড কাপ টুনামেন্ট বাখরনগর টাইগার ক্লাব বনাম দৌলতপুর একাদশ মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় বাখরনগর টাইগার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ১৪ নং পূর্ব নবীপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান কাজী আবুল খায়ের।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান , বাঙ্গড়া উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান সেলিম, ইউপি’র চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, শরিফুল ইসলাম, বনকুমার শীব, সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম সওদাগর, বাঙ্গড়া একাদশ স্পুটিং ক্লাবের সভাপতি শেখ মনির হোসেন, সাবেক সভাপতি আবদুল মতিন খোকন, সাধারণ সম্পাদক বাবুল খান, ইউপি’র সদস্য শেখ সামছুল হক ও শাম মিয়া সহ আরও অনেক গন্য মান্য ব্যক্তি বর্গ।