১, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১৩ সফর ১৪৪২

কুলাউড়ায় সুলেমানকে পিটিয়ে হত্যা আটক ৩

আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
কুলাউড়ায় সুলেমানকে পিটিয়ে হত্যা আটক ৩

 মোঃ জাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধি। মৌলভীবাজার। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে সুলেমান (১২) নামক এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে  দুই নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। 
এ ঘটনায় নিহত কিশোরের বড় ভাই রোববার ৫ জনের নামে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রমতে ,উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের মৃত বাজিদ আলীর পুত্র কিশোর সুলেমান গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে নিজ বাড়ির উত্তর পাশে একটা বটগাছের নিচে বসা ছিলো। এসময় লোক মারফত একই গ্রামের আনু মিয়ার বাড়িতে ডেকে নেয়া হয় নিহত সুলেমানকে। বাড়িতে যাওয়ার পর আনু মিয়ার ছেলে রেদোয়ান মিয়ার নেতৃত্বে সুলেমানকে তাদের ঘরের ভেতরে রশি দিয়ে হাত পা বেঁধে মারপিট করা হয়।
এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এক পর্যায়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মাসুক মিয়াসহ আরও লোকজন এসে সুলেমানকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পরদিন ৭ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলেমানের মৃত্যু হয়
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ৩ আসামীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।