১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

নাগরপুরে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২০, ২০১৯

  • Facebook Share
নাগরপুরে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: আওয়ামীলীগকে তৃর্ণমূল থেকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে নাগরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৯ নভেম্বর) বিকালে নাগরপুর উপজেলার সহবতপুর আওয়ামীলীগের উদ্যোগে সহবতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহবতপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক আব্দুল আলীম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার. উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাভোকেট মুলতান উদ্দিন, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি একে এম কামরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন ও সাধারন সম্পাদক ফারুক হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।