২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

চট্টগ্রামে চলন্ত ট্রেনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

  • Facebook Share
চট্টগ্রামে চলন্ত ট্রেনে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু

খোরশেদ আলম, চট্টগ্রাম

চট্টগ্রাম মেইল ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে সত্যজিৎ সাহা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে ট্রেনটি সীতাকুণ্ড স্টেশনে থামলে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সত্যজিৎ সাহার বাড়ি নরসিংদীতে। চট্টগ্রামে তিনি কাপড়ের ব্যবসা করতেন।

শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে টিকেট কিনে চট্টগ্রাম মেইল ট্রেনে চট্টগ্রামে আসছিলেন।  
সীতাকুণ্ড স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরব আলী প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, ঢাকা থেকে ট্রেনে ওঠার পর সত্যজিৎ ঘুমিয়ে পড়েন। দীর্ঘক্ষণ তার নড়চড় না দেখে পাশের যাত্রী অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন।

কিন্তু কোনো সাড়া না পাওয়ায় ট্রেনের অন্য যাত্রীর সহায়তায় সীতাকুণ্ড স্টেশনে পুলিশকে অবহিত করলে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সত্যজিৎ সাহার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর হয় বলে জানান তিনি।