২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কুষ্টিয়া থানায় ইবি ছাত্রলীগ সাধারণ সম্পদকের ডায়েরী

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০১৯

  • Facebook Share
কুষ্টিয়া থানায় ইবি ছাত্রলীগ সাধারণ সম্পদকের ডায়েরী

ইবি সংবাদদাতা
প্রযুক্তি ব্যবহার করে ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে দাবি করে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পদক রাকিবুল ইসলাম রাকিব। গত রোববার (৮ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া মডেল থানায় তিনি এ ডায়েরী করেন। তার জিডি নম্বর ৪২৫।

সাধারণ ডায়েরীতে রাকিব দাবি করেন, প্রযুক্তি ব্যবহার তার কন্ঠ নকল করে কথা বলে অডিও বানিয়ে আসমিয়া রহমান আসমিসহ বিভিন্ন অজ্ঞাতনামা ফেসবুক একাউন্ট থেকে প্রচার করা হচ্ছে। যার মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ জন ড্রাইভার নিয়োগ নিয়ে এক ব্যক্তির সাথে রাকিবের কথোপকথনের ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে রাকিবকে নিয়োগ নিয়ে ওই ব্যক্তির সাথে দেনদরবার করতে শোনা যায়। কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে সব মহলে এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।