আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯

আপডেট:

বিশেষ প্রতিনিধি(নাজিম ও সহযোগী শান্ত)
যশোর বাঘারপাড়া উপজেলায় বন্দবিলা গ্রামে, বন্দবিলা টাইগার স্পোর্টিং ক্লাবের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সব্দুল হোসেন খান। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ছোটখুদড়া বনাম হিংগারপাড়া। উক্ত খেলায় ১-০ গোলে হিংগারপাড়া জয় লাভ করে। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেছেন সনজিৎ হেয়ার কাটিং। খেলাটি পরিচালনা করেছেন বন্দবিলা টাইগার স্পোর্টিং ক্লাব এর সদস্য বিন্দু রা।