আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯

আপডেট:

মেহেদী হাসান শিয়াম,চাঁপাইনবাবগঞ্জ
সমতার ভিক্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ন্যায়বিচার নিশ্চিত করে জাতীয় ঐক্য গড়ে তুলতে বিভিন্ন করনীয় নিয়ে কর্মী সভা করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি অ্যাড. বাক্কারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাড. আনিছুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিবগঞ্জ উপজেলা সভাপতি আজিজুর রহমান আজিজ, জেলা কমিটির সদস্য আখতার হমিদুজ্জামান খোকন, মো. শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৪ দলীয় জোটকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বানজানান বক্তরা।
এছাড়াও সভায় দেশে সমতার ভিক্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠাকরণ ও সমাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ন্যায়বিচার নিশ্চিত করে জাতীয় ঐক্য গড়ে তুলতে এগিয়ে আসার আহব্বান জানানো হয়।