২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

মতলব উত্তর উপজেলার মাদরাসার ছাত্র মোঃ ইয়াসিন (১৪) নামে ১২ দিন ধরে নিখোঁজ

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯

  • Facebook Share
মতলব উত্তর উপজেলার মাদরাসার ছাত্র মোঃ ইয়াসিন (১৪) নামে ১২ দিন ধরে নিখোঁজ

ফয়েজ আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি ::     চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী মাদরাসার কিতাব বিভাগের ছাত্র মো. ইয়াসিন (১৪) নামের এক ছাত্র ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবার সূত্র জানা যায়, মো. ইয়াসিন সাড়ে পাঁচানী মাদরাসার আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। নিখোঁজ হওয়ার দিন (৪ সেপ্টেম্বর) মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বোনের বাড়িতে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছে। তার আত্মীয়-স্বজনদের বাড়িতে খোজখবর নেয়ার পরও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান তার বাবা মুহা. আরিফুল ইসলাম।নিখোঁজ ইয়াসিন উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামের মুহা. আরিফুল ইসলামের ছেলে। নিখোঁজ মো. ইয়াসিনের বাবা আরিফুল ইসলাম জানান, আমার ছেলের সন্ধান যে কোন হৃদয়বান ব্যক্তি পেলে  অথবা  নম্বরে যোগাযোগ করলে কৃর্তাথ থাকব।