২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের র‍্যালী-সমাবেশ

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৯

  • Facebook Share
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের র‍্যালী-সমাবেশ

দেলোয়ার হোসেন, শাবি প্রতিনিধিঃবাংলাদেশ ছাত্রলীগ এর ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশাল র‌্যালী ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে থেকে এই র‌্যালী বের করে পরবর্তীতে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গত ০৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে কোন প্রকার অনুষ্ঠান পালন করেননি শাবিপ্রবি শাখা ছাত্রলীগ। পরবর্তীতে আজ ২৬ জানুয়ারি (শনিবার) পুনরায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন ধার্য করে দুপুর একটার দিকে শাহপরান হলের সামনে থেকে মিছিল বের করে সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সমাবেশে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন ও ইমরান খানের উপস্থিতিতে বক্তব্যে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। এখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতি ও মাদকের স্থান নেই। আমরা এসবের বিরুদ্ধে সদা তৎপর। কেউ যদি সম্পৃক্ত থাকে তাকে কঠোর হস্তে দমন করা হবে। ০৪ঠা জানুয়ারি আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের নেতা সৈয়দ আশরফের মৃত্যুতে ঐ দিনে আমরা কোন অনুষ্ঠান করি।
এছাড়াও সমাবেশে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।