২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে মৃত্যু শিক্ষকের স্মরণে দোয়া মাহফিল ও স্বজনদের আর্থিক সহায়তা প্রদান

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯

  • Facebook Share
চাঁপাইনবাবগঞ্জে মৃত্যু শিক্ষকের স্মরণে দোয়া মাহফিল ও স্বজনদের আর্থিক সহায়তা প্রদান

মেহেদী হাসান শিয়াম,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নম্পট-মোল্লাটোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মসিদুল আলমের মৃত্যুতে স্মরণ সভা, দোয়া মাহফিল ও তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবু গিরিস চন্দ্র মৌলিক মাকের্টের (সাটু হল মার্কেট) চতুর্থ তলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিল কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ও নামোশংবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির, সহ-সভাপতি আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান মাস্টার, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সংগঠনটির সাংগাঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, নম্পট-মোল্লাটোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল আলমসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সভা শেষে প্রয়াত শিক্ষক মসিদুল আলমের পরিবারকে জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সকল শিক্ষকের একদিনের বেতন ও সংগঠন থেকে সর্বমোট ৩ লক্ষ ৫৮ হাজার ৬’শ ৭৪ টাকা প্রদান করা হয়। শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. সানাউল্লাহ।